Dhaka , Wednesday, 18 November 2026
সর্বশেষ:
চৌগাছায় বীজ বিক্রিতে নানা অনিয়ম:মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা চৌগাছায় বিয়ের উৎসবে শোক, জামাইয়ের হাতে শ্বশুর খুন! মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫ তানোরে গভীর নলকূপ অপারেটরের অপসারণ দাবি বাগেরহাট জেলা যুবদলের কমিটি ঘোষণাঃ সভাপতি সুজন,সম্পাদক সোহাগ সাংগঠনি সুমন, সান্তাহারে ট্রেনের নীচে কাটা পড়ে  ১ গ্রহবধুর মৃত্যু ঝিকরগাছার বাকড়ায় কবিরাজের কুফরী তদবিরের নামে প্রতারণার অভিযোগ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ চৌগাছা উপজেলায় মাধ্যমিকে শিক্ষার মান উন্নয়নে কর্মশালা

কর্মসংস্থান সৃষ্টিতে নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে: শিল্পমন্ত্রী

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ শিল্পমন্ত্রী খন্দ কার আব্দুল মুক্তাদির বলেছেন, “বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

আর সেই লক্ষ্যেই নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়া নো হচ্ছে। নতুন করে প্রায় ৫০ একর জায়গাজুড়ে ঠাকু রগাঁও শিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে, যেখানে ২৫১টি প্লট থাকবে। এসব প্লটে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে।

কেউ হয়তো দুই, তিন কিংবা চারটি প্লট নিয়েও শিল্প স্থাপন করবেন।” শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প নগরী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে শিল্প উদ্যোক্তারা তাদের কার্য ক্রম পরিচালনা করছেন।

নতুন যে বিসিক শিল্পনগরী নির্মাণ করা হচ্ছে, সেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে তোলা হবে।

ইতোমধ্যে কয়েকজন শিল্প উদ্যোক্তার সঙ্গে কথা হয়েছে, তারা প্লট নিয়ে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকা শ করেছেন।”

তিনি বলেন, “এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরো শিল্পনগরী গড়ে তোলা হবে, যাতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়।

মন্ত্রী বলেন, “বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগো ষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং বিদ্যমান জনশক্তির দক্ষতা বৃদ্ধি করা।

সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ের নতুন শিল্পনগরী পরিদর্শনও সেই কার্যক্রমেরই একটি অংশ।”

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে নতুন নতুন রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশে ব্যাপক পরিমাণে আলু উৎপাদিত হলেও রপ্তানিযোগ্য আলুর ঘাটতি রয়েছে।

তাই রপ্তানিযোগ্য আলুর নতুন জাত উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া হবে এবং ইনশাল্লাহ আমরা সেটি আগামী দিনে অর্জন করব।”

এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা এবং জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

পরে শিল্পমন্ত্রী ঠাকুরগাঁও পুরাতন বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।

About Author Information

Popular Post

চৌগাছায় বীজ বিক্রিতে নানা অনিয়ম:মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা

কর্মসংস্থান সৃষ্টিতে নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে: শিল্পমন্ত্রী

Update Time : 05:06 pm, Saturday, 9 May 2026