Dhaka , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
চৌগাছার নবাগত ওসির সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে মাঠে নামলো ডা.উষাঃতার সহযোগিতার এগিয়ে আসলো WAB ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন! বাগেরহাটে PGCB-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদরে সরিষা চাষে প্রণোদনা উপকরণ পাচ্ছেন ৫ হাজার কৃষক ভাঙ্গা মহাসড়কে মরণফাঁদ!  সড়কে গর্ত, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত পবার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে siq2t3wjnf6

বাগেরহাটে জমিজমা বিরোধে বৃদ্ধ নিহত

ফকির গোলা তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে জমিজমা নিয়ে আবু হানীফ হাওলাদারের বিরোধ চলছিল। ঘটনার দিন সকা লে এ বিরোধের জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবু হানীফের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। তবে খুল নায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলি শ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জ ড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

About Author Information

Popular Post

চৌগাছার নবাগত ওসির সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ

বাগেরহাটে জমিজমা বিরোধে বৃদ্ধ নিহত

Update Time : 08:39 am, Sunday, 26 April 2026