সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৩ নভেম্বর ২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে ডাংমারি ফরেস্ট অফিস থেকে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী বোটটি।
পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
এতে মাঝনদীতে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে বোটটি। ব্যাহত হয় পুণ্যার্থীদের যাত্রা। এ সময় বোটে থাকা ২৯ জন পুণ্যার্থী চরম বিপাকে পড়েন।
একপর্যায়ে বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহযোগিতা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার-পরবর্তী সময়ে পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।
পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে।
যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও বিপদে মানু ষের পাশে দাঁড়া নোর এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

মোঃ আবু বকর সিদ্দিক:মোংলাঃ 


















