Dhaka , Monday, 23 November 2026
সর্বশেষ:
ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে লটারিতে দায়িত্ব পেলেন ৯ খাদ্য কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল, মদ ও নগদ টাকাসহ যুবক আটক ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুকে আটক বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা  চৌগাছায় মাদক ও চোরাচালান দমনে অগ্রাধিকার দেবেন নবাগত ওসি মেহেদী হাসান বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা কবে শেষ হবে লাঙ্গল বাঁধের গড়াই সেতুর কাজ, ভোগান্তিতে দুই পাড়ের মানুষ

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

এ ঘটনার চার দিন পর এ মামলা দায়ের করা হলো।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন এলাকা থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ সমর্থকের বিরুদ্ধে অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে জ ড়িত থাকার অভিযোগ ওঠে। এ সময় অস্ত্র নিয়ে মহড়া দেও য়ারও অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় , বাড়ি ফেরার পথে হামলাকারী দের সামনে পড়েন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাং গঠনিক সম্পাদক রাজু মোল্লা। এ সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন দেও য়া হয়।

এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ফরিদপুর জেলা ও ভাঙ্গা উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।

১৯ নভেম্বর ভাঙ্গা মহাসড়কে রাজু মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাজু হত্যা মামলায় নি ক্সন চৌধুরীসহ এজাহারনামীয় ৯৬ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের গ্রেফতার জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়ে ছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সা র্কেল) রেজওয়ান দিপু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয় ন্ত্রণে রাখতে জেলা থেকে অতিরিক্ত প্রায় অর্ধশত পুলিশ সদস্যও বিজিবি সহ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।

About Author Information

Popular Post

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা

Update Time : 36 Minutes Ago