Dhaka , Sunday, 22 November 2026
সর্বশেষ:
রাজশাহীতে লটারিতে দায়িত্ব পেলেন ৯ খাদ্য কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল, মদ ও নগদ টাকাসহ যুবক আটক ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুকে আটক বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা  চৌগাছায় মাদক ও চোরাচালান দমনে অগ্রাধিকার দেবেন নবাগত ওসি মেহেদী হাসান বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা কবে শেষ হবে লাঙ্গল বাঁধের গড়াই সেতুর কাজ, ভোগান্তিতে দুই পাড়ের মানুষ মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি মেহেদী হাসান রনি

ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল, মদ ও নগদ টাকাসহ যুবক আটক

 ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভি যান চালিয়ে ৮৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিদেশি মদ, দেশীয় চোলাই মদ ও নগদ টাকাসহ মো. স্বপন ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেলে  সদর উপজেলার ৯ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক স্বপন ইসলাম ওই গ্রামের মোকাররম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল ও মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্বপন ইসলাম নিজ শয়নকক্ষে বিক্রির উদ্দেশ্যে মাদ কদ্রব্য মজুত করে রেখেছেন। পরে রাত ১টা ৪৫ মিনিটে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনা স্থল থেকেই তাঁকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেখানো মতে শয়ন কক্ষের শোকেজের নিচের ড্রয়ারে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া ৭৫০ মিলিলিটারের একটি বোতলে বিদেশি মদ, ২৫ ০ মিলিলিটারের চারটি বোতলে মোট এক হাজার মিলিলি টার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন ইসলাম দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
About Author Information

Popular Post

রাজশাহীতে লটারিতে দায়িত্ব পেলেন ৯ খাদ্য কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল, মদ ও নগদ টাকাসহ যুবক আটক

Update Time : 7 Minutes Ago