Dhaka , Monday, 23 November 2026
সর্বশেষ:
চৌগাছার নবাগত ওসির সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে মাঠে নামলো ডা.উষাঃতার সহযোগিতার এগিয়ে আসলো WAB ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন! বাগেরহাটে PGCB-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদরে সরিষা চাষে প্রণোদনা উপকরণ পাচ্ছেন ৫ হাজার কৃষক ভাঙ্গা মহাসড়কে মরণফাঁদ!  সড়কে গর্ত, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত পবার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে siq2t3wjnf6

মা’ ডাক শোনা হয়নি ১৬ বছরেও, যমজ সন্তানকে নিয়ে এক মায়ের অশ্রুসিক্ত জীবন

শার্শা উপজেলা  প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের একটি জরাজীর্ণ দুচালা টালির ঘরে বসবাস করেন দিনমজুর শরিফুজ্জামান মিলন ও তার স্ত্রী তাসলিমা আক্তার।
তাদের যমজ দুই ছেলে সাজেদুল ইসলাম মাহি ও সাকি বুল ইসলাম রাফি জন্মের পর থেকেই গুরুতর প্রতিবন্ধি তায় আক্রান্ত। বর্তমানে তাদের বয়স ১৬ বছর হলেও তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না এবং নিজের দৈনন্দিন কোনো কাজও নিজেরা করতে সক্ষম নয়।
প্রতিদিন ভোর থেকেই শুরু হয় এই পরিবারের সংগ্রাম। দুই সন্তানকে বিছানা থেকে উঠানো, গোসল করানো, খাওয়ানো, কাপড় পরিবর্তন করানো, টয়লেটে নেওয়াসহ সব কাজই বাবা-মাকে কোলে করে করতে হয়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানদের ওজনও বেড়েছে, ফলে দিন দিন আরও কঠিন হয়ে উঠছে তাদের পরিচর্যা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শরিফুজ্জামান মিলন দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালা ন। কোনো দিন কাজ পান, কোনো দিন পান না। কাজ থাকলে পরিবারের হাঁড়িতে ভাত ওঠে, আর কাজ না থাকলে ধার-দেনা কিংবা প্রতিবেশীদের সহায়তার ওপর নির্ভর করতে হয়।
এমন অবস্থায় দুই প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা, বিশেষ পরিচর্যা কিংবা প্রয়োজনীয় সহায়ক উপকরণ কেনা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলা থেকেই মাহি ও রাফিকে একই অবস্থায় দেখে আসছেন তারা। বয়স বাড়লেও তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। এখনও দুই ছেলেকে কোলে করে গোসল করানো হয়, কোলে করে টয়লেটে নেওয়া হয়।
অথচ তাদের চলাচলের জন্য একটি হুইলচেয়ারও নেই। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাও করানো সম্ভব হয়নি।
মা তাসলিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “একজন মা হিসেবে সবচেয়ে বড় কষ্ট হলো, আমার সন্তানরা কো নো দিন আমাকে ‘মা’ বলে ডাকতে পারেনি।
অন্য মায়েদের সন্তানদের স্কুলে যেতে, খেলাধুলা করতে কিংবা মায়ের হাত ধরে হাঁটতে দেখি, তখন বুকটা ভেঙে যায়। আমার দুই ছেলে শুধু আমার দিকে তাকিয়ে থাকে। তাদের কষ্ট আমি বুঝি, কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎ সা করাতে পারিনি।”
স্থানীয়দের দাবি, সরকার, সমাজসেবী সংগঠন, জন প্রতিনিধি ও বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে অন্তত দুইটি হুইলচেয়ার, উন্নত চিকিৎসা এবং একটি নিরাপদ বসত ঘরের ব্যবস্থা করা সম্ভব।
এতে যেমন দুই প্রতিবন্ধী সন্তানের জীবন কিছুটা সহজ হবে, তেমনি দীর্ঘ ১৬ বছর ধরে সন্তানদের কোলে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া বাবা-মায়ের কষ্টও কিছুটা লাঘব হবে।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে ওয়াহিদ বলেন, “পরিবারটির পক্ষ থেকে লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব দ্রুত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযো গিতার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

About Author Information

Popular Post

চৌগাছার নবাগত ওসির সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ

মা’ ডাক শোনা হয়নি ১৬ বছরেও, যমজ সন্তানকে নিয়ে এক মায়ের অশ্রুসিক্ত জীবন

Update Time : 10:19 am, Friday, 10 July 2026