Dhaka , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
শালিখায় ডিম ক্রয় করাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ সাতক্ষীরায় সেপটিক ট্যাংকির অক্সিজেন ফেল করে স্কুল ছাত্রসহ দুইজন নিহত, গুরুতর অসুস্থ একজন  ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নড়াইলের নড়াগাতীতে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশির কারাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জরিমানা ট্রাইব্যুনালে আদালত অবমাননার ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার ফুয়াদ পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা আঃলীগের দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের চুড়ামনকাটি যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

যে কোন সময় নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজ:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন (গেজেট) খুব শিগগিরই জারি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে এটি জারি করা হবে।

১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার লক্ষ্য নিয়ে জুনের মধ্যেই এর প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জা নিয়েছেন যে, নতুন ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য অর্থ মন্ত্রণা লয়ে জোরেশোরে কাজ চলছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন অর্থবছরের বা জেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রজ্ঞাপন জারির বিষয়ে কাজ চলছে এবং দ্রুতই চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে।

প্রস্তাবিত কাঠামোতে আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখা হচ্ছে। সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়ি য়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন (১ম গ্রেড) ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

নতুন পে-স্কেলের আওতায় দেশের প্রায় ৯ লাখ সাধারণ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেখানে স্বল্প পেনশনপ্রাপ্তদের সর্বোচ্চ ১০০% পর্যন্ত পেন শন বাড়তে পারে।

পুরো কমিশনের সুপারিশ বাস্তবায়নে এক লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হওয়ায়, অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে সরকার এটি ধাপে ধাপে (তিন ধাপে) বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে মূল বেতনে ৫০% বৃদ্ধির প্রক্রিয়া চলমান।

সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে-স্কেল একযোগে বাস্তবায়ন না করে তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে (১ জুলাই ২০২৬ থেকে) সরকারি চাকরি জীবীরা মূল বেতনের প্রায় অর্ধেক বৃদ্ধি পেতে পারেন। বাকি অংশ পরবর্তী দুই বছরে ধাপে ধাপে সমন্বয় করা হবে।

পুনর্গঠিত কমিটির সুপারিশগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশ ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।

বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের প্রেক্ষাপটে ধাপে ধাপে নয়, বরং ১ জুলাই থেকেই ১০০% বেসিকসহ এক ধাপে পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।

About Author Information

Popular Post

শালিখায় ডিম ক্রয় করাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

যে কোন সময় নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

Update Time : 05:37 am, Tuesday, 9 June 2026