এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকা রী বাহিনী। এসময় তাদের কাছে থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলো অনলাইন প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজে লার বিলমারিয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। যৌথ এই অভিযানে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
আটককৃতরা হলেন, আলতাফ হোসেনের ছেলে নাজমুল হোসাইন (২৪), শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), আজগর মন্ডলের ছেলে এখলাছ মন্ডল (২৩), তসলিম আলীর ছেলে রাজু আহমেদ (২২), আব্দুল মালেকের ছেলে
মারুফ হোসেন (২৩), মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), বাবলু সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শরিফুল ইসলামের ছেলে মুন আহমেদ (১৮), নাজির প্রামাণিকের ছেলে টুটুল আলী (১৭), জামুরল খানদারের ছেলে আহমেদ আলী সাব্বির (১৭)।
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ:
মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি মেহেদী হাসান রনি
সমাজসেবামূলক কর্মকান্ডে পরিচিত মুখ গয়েরপাড়ার তরুণ রাকিবুল ইসলাম (রাকিব)
চৌগাছায় বেড় গোবিন্দপুর বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল ১ ব্যক্তির
ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে
নিষিদ্ধ আ: লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা
আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে
ঝিনাইদহে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া-মালয়েশিয়ায় ৫ দিনের সফরে গেছেন ডা: শফিকুর রহমান: তার সফর সঙ্গী এমপি ডাঃ ফরিদ ও এম পি আরমান
ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত
লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন ইমো হ্যাকার আটক
-
Reporter Name - Update Time : 06:28 pm, Thursday, 9 October 2025
- 53 Time View
Tag :
Popular Post





















