Breaking News

সাত কলেজের শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

সরকারি সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, সাত কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করা হবে।

স্কুল অব সাইন্সের অধীনে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। স্কুল অব বিজনেস স্টাডিজে থাকবে সরকারি বাঙলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজ, সরকারি তিতুমীর কলেজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের আওতায় কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ থাকবে বলে জানান মজিবুর রহমান।

একজন প্রক্টরসহ সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে।

গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় আন্দোলনে রাস্তায় নেমেছিল এই সাত কলেজের শিক্ষার্থীরা।

About নিউজ ডেক্স

Check Also

নওগাঁয় প্রাথমিকে শতভাগ বই আসলেও মাধ্যমিকে বই সংকট

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় প্রাথমিক বিদ্যা লয়গুলোর শিক্ষার্থীদের জন্য শতভাগ নতুন পাঠ্যবই আসলেও মাধ্যমিক …