Breaking News
Oplus_0

আমি আপনাদের ছেড়ে যাবো না, বিপদে আপদে পাশে থাকবো: বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা-৬ আসনের সদ্য সমাপ্ত নির্বাচনের বিএনপি মনো নীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন আগামীর বাংলাদেশ বিনির্মানে দেশের মানুষ আস্থা রেখেছে বলেই বিএনপির এতবড় বিজয় অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে সরকার গঠ নের পর পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হবে। তিনি বলেন আ মার নির্বাচনে বিনা পারিশ্রমে এই এলাকার মানুষ দিনরাত কাজ করেছেন।

বিশেষ করে সনাতনী ভোটাররা যেভাবে আমাকে সমর্থন ও সহযোগিতা করেছেন, এই ঋণ কোনদিন শোধ হবার নয়।

বাপ্পী বলেন নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম আপনাদের ছেড়ে যাবো না। আমি আমার কথা রক্ষা করবো ইনশাহাল্লাহ। কাউকে ভয় করার দরকার নাই। আপনাদের কেউ কিছু করতে পারবে না।

আপনারা নির্ভয়ে চলবেন, নির্বিঘেœ ব্যবসা করবেন। বিপদে-আপদে, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাক বো।

বিএনপি সরকার গঠন করলে সনাতনী সহ এই এলাকার সকল মানুষ শান্তিতে এবং নিরাপদে থাকবেন। আমি আ পনাদের সাথে নিয়ে অবহেলিত এই জনপদের উন্নয়নে
কাজ করতে চাই।

তিনি ১৪ ফেব্রুয়ারী শনিবার দিনভর নির্বাচনী এলাকা পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে এলাকাবাসীর সাথে নির্বা চন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ-সব কথা বলেন।

উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ স ম্পাদক এসএম এনামুল হকের সঞ্চালনায় এসময় উপ স্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম নান্নু, এসএম শামীম কবির, পৌরসভা বিএনপির সভাপতি
আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জেলা বিএনপি নেতা শামসুল আল ম পিন্টু, শেখ ইমাদুল ইসলাম, জিএম আব্দুস সাত্তার, খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, শেখ ইমামুল ইস লাম, আব্দুল মজিদ গোলদার, আসাদুজ্জামান ময়না, ইব্রাহিম গাজী, আবু মুছা সরদার, আমিনুর রহমান সর দার, ইমরান সরদার, লক্ষীরাণী গোলদার, বাসন্তী মন্ডল, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, শামীম জোয়ার্দার, মোল্লা ইউনুস আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, ওবায়দুল্লাহ সরদা র,বিএম আকিজ উদ্দিন, ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল, নাজমুল হুদা মিন্টু, নাজীর আহমেদ, উপ জেলা ছাত্রদলের আহবায়ক স্বরজিৎ ঘোষ দেবেন,সদস্য সচিব সাদ্দাম হোসেন ও ওবায়দুল্লাহ সরদার। মনিরুল হাসান বাপ্পী কপিলমুনি, হরিঢালী, লতা, সোলাদানা, রা ড়ুলী, চাঁদখালী ও সুড়ীখালী বাজারে দলীয় নেতাকর্মী, কর্মী সমর্থক ও সনাতনী সম্প্রদায়ের মানুষ সহ বিভিন্ন শ্রেণিপেশার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

About admin

Check Also

ঠাকুরগাঁওয়ের বি এন পি জামাত ব্যতিত  ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ …