Related Articles
শার্শা উপজেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের বেনাপোল পৌর সভার ৯টি ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১৫০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, তরুণ সমাজসে বক ও বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান এ উদ্যোগ গ্রহণ করেন।
বুধবার (সকাল ১০টায়) বেনাপোল পৌরসভার নারানপুর ও দুর্গাপুর এলাকায় অবস্থিত মিফতাহুল উলুম হাফিজি য়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের শত শত নারী উপস্থিত হয়ে ঈদ উপহার গ্রহণ করেন।
আয়োজকরা জানান, পবিত্র ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং বিশেষ করে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৯টি ওয়ার্ডের বাছাইকৃত ১৫০০টি পরিবারের মধ্যে এই শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলে ন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার সঙ্গে ভাগা ভাগি করাই আমাদের দায়িত্ব।
সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে আ মরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি মাননীয় প্রধানম ন্ত্রীকে তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই।”
তিনি আরও বলেন, “খুলনা বিভাগের সাংগঠনিক সম্পা দক অনিন্দ্র্য ইসলাম অমিতের পক্ষ থেকে এই ঈদ উপহা র সামগ্রী বিতরণ করতে পেরে আমি আনন্দিত। ভবি ষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে জনসেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপ স্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের আগে এমন সহায়তা পে য়ে তারা অত্যন্ত খুশি এবং এতে তাদের ঈদের আনন্দ আ রও বেড়ে গেছে। অনেকেই এই উদ্যোগকে সময়োপ যোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
Bartabd24.com সব খবর সবার আগে