Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত

শৈলকুপায় তেল পাম্পে ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ কনস্টেবল!

  • Reporter Name
  • Update Time : 05:22 pm, Wednesday, 18 March 2026
  • 63 Time View
শৈলকুপা (ঝিনাইদহ)  সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় পাম্পে তেল কিনতে গিয়ে মার ধর ও হামলার শিকার হয়েছে ভাই-বোন।
পুলিশের এক কনস্টেবল ও ইউনিয়ন যুবদল নেতার ছে লে তাদের বেধড়ক মারপিট করে। মারপিট করার পর টেনে হিচড়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে কিছু হয়নি শর্তে মুচলেকায় স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে ওই ক্যাম্পের আই সি।
মঙ্গলবার রাতে উপজেলার লাঙ্গলবাধ তেল পাম্পে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবক শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের রবিউল ইসলাম অভিযোগ করেন মঙ্গলবার রাতে তিনি তার বোন ও ভাগ্নে দুই মোটরসাইকেলে লাঙ্গলবাধ পাম্পে তেল কিনতে যান।  রবিউলের গাড়িতে বোতলে জরুরি অবস্থার জন্য তেল রাখা ছিলো।
তেল নিয়ে মোটরসাইকেল স্টার্ট করার সময় লাঙ্গলবাধ পুলিশ ফাঁড়ির কনস্টেবল (বিপি নং-কং ১২৪২) উজ্জল মল্লিক সিভিল পোশাকে কোন পরিচয় না দিয়ে রবিউল কে মারধর করে। মারধরের সময় রবিউলের বোন জে সমিন খাতুন ও ভাগ্নেকে মারধর শুরু করে কনস্টেবল উজ্জল মল্লিক ও ধলহরাচন্দ্র ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লাল্টু মন্ডলের ছেলে রিজওয়ান।
রবিউল ও তার বোনকে মারপিট করে টেনে হিচড়ে টেনে নিয়ে যায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। করা হয় অকথ্য ভাষায় গালিগালাজ। একপর্যায়ে কিছু ঘটেনি এমন মুচলেকায় জোরপুর্বক স্বাক্ষর করিয়ে নেওয়ার চেস্টা করে ওই পুলি শ ক্যাম্পের আইসি এস আই আনিছুজ্জামান। পরে স্থা নীয়দের সহযোগীতায় বাড়ি ফেরে ভুক্তভোগী রবিউল তার বোন ও ভাগ্নে।
রবিউল অভিযোগ করে বলেন, আমার বাড়ি থেকে বেশ দুরে তেলপাম্পটি। পথে কোথায় তেল ফুরিয়ে গেলে জরু রীর জন্য বোতলে ২০০ গ্রাম তেল রেখেছিলাম।
সেই তেল দেখে কনস্টেবল উজ্জল মল্লিক কোন কথা ছাড়াই আমাকে মারধর শুরু করে। আমি বাঁধা দিলে দুই জনে বেধড়ক মারপিট করে। এমনকি আমার বোনকে মাটিতে ফেলে পেটাতে থাকে। শুরুর দিকে তার পরিচয় জানতে পারিনি আমরা। পরে জানার পর আর কোন প্রতিবাদ করতে পারিনি।
অভিযোগের ব্যাপারে অভিযুক্ত কনস্টেবল উজ্জল মল্লিক বলেন, গতকাল একটু কথা-কাটাকাটি হয়েছিলো। রাতেই তো সেটা ঠিক হয়ে গেছে।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লাল্টু মন্ডলের ছেলে রিজওয়ান বলেন, আমি তো মারধর করিনি। আমি উল্টো উনাদের ঠেকিয়েছি।
এ ব্যাপারে লাঙ্গলবাধ ক্যাম্প’র আইসি এস আই আনি সুজ্জামান বলেন, গতকাল একটু ভুলবুঝাবুঝি হয়েছিল।
স্থানীয়রা বিষয়টি মিসাংসা করে দিয়েছে। আমরাও তাদে র কাছে ক্ষমা চেয়েছি। একটা ঘটনা ঘটে গেলে কিছু তো করার নেই।

About Author Information

Popular Post

শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু

শৈলকুপায় তেল পাম্পে ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ কনস্টেবল!

Update Time : 05:22 pm, Wednesday, 18 March 2026