মাগুরার শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্য তম, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ৩ নং আড়পাড়া ইউনি য়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবা র্ষিকী আজ ৩ নভেম্বর।
২০০১ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শালিখার রাজনৈতিক অঙ্গনে এক অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠকের অবসান ঘটে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘জাগো দল’ প্রতিষ্ঠা করলে মুন্সি শহিদুর রহমান শুরু থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন।
পরবর্তী সময়ে তিনি শালিখা উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি শালিখা উপজে লা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং মাগুরা জেলা বিএ নপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও মানুষের সেবা করেছেন। সর্বশেষ তিনি ৩ নম্বর আড়পাড়া ইউনিয়ন পরিষ দের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দল ও সংগঠনের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা এবং রাজনৈতিক অবদান শালিখার বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্

মাগুরা প্রতিনিধি: 


















