রাজনৈতিক প্রতিকুলতাতা, হামলা-মামলা ও কারাবরণের অভিজ্ঞতা পেরিয়ে এবার জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশায় ঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর হরিশংকরপুর ইউনি য়নের সাইফুজ্জামান রিন্টু মুন্সি।
ঝিনাইদহ জেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন রিন্টু মুন্সি। স্থানীয়দেও প্রত্যাশা,তাকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
স্থানীয়রা বলছেন,বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে হামলা,মামলা,কারাবরণের শিকার ও নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন তিনি।
তাদের প্রত্যাশা,ইউনিয়নের রাস্তাঘাট,শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ- সুবিধার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন নতুন নেতৃত্ব।
চেয়ারম্যান পদে নিজের আগ্রহের বিষয়ে সাইফুজ্জামান রিন্টু মুন্সি বলেন,আমি মানুষের জন্য কাজ করতে চাই।
অতীতে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও মানুষের কাছ থেকে দূরে সরে যাই নি।
সুযোগ পেলে হরিশংকরপুর ইউনিয়নকে একটি উন্নত, মান বিক ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমার কাছে দলীয় পরিচয়ের চেয়ে মানুষের পরিচয় বড়।
তিনি আরও বলেন,বাল্যবিয়ে বন্ধ,মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,শিক্ষার পরিবেশ উন্নত করা এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করতে চাই।
ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সমানভাবে নাগরিক সেবা পায়, সেটিই হবে আমার অগ্রাধিকার।

মোঃ শাহানুর আলম ঝিনাইদহ 


















