সাতক্ষীরায় শরীরের অভ্যন্তরে (মলদ্বার) বহন করা ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৮১৩.৫০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট সহ পাসপোর্ট যাত্রী এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরার ভোম রা ইমিগ্রেশন চেকপোষ্ট এলাকা থেকে ওই স্বর্ণের পেস্টসহ তাকে আটক করা হয়।
সোমবার রাত পৌনে ১০টার দিকে বিজিবি পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসে ন শের খানের ছেলে।
ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা আইসিপির একটি বিশেষ আভিযানিক দল ০১ জন ভারতীয় আসামীসহ স্বর্ণের পেস্ট আটক করে। তার ভারতীয় পাসপো র্ট নম্বর Z6487458।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদ স্যরা জানতে পারেন যে, ভোমরা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী একজন ব্যক্তি শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। এমন গোয়েন্দা তথ্য প্রাপ্তির পর সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের ভোম রা আইসিপির একটি চৌকষ আভিযানিক দল সকাল ৯ টার দিকে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় নাগরিক জহির শাহ গোলাম হোসেনকে সন্দেহজনকভাবে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করলে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপালে নেয়া হয়।
পরবর্তীতে শারীরিক পরীক্ষার মাধ্যমে তার শরীরের অভ্যন্ত রে (মলদ্বার) বহন করা ২টি প্যাকেটে স্বর্ণের পেস্টের অস্তিত্ব শনাক্ত ও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের পেস্টের মোট ওজন ৮১৩.৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বর্ণের পেস্ট সহ একজন ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত ক রে বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সাতক্ষীরা ব্যা টালিয়ন (৩৩ বিজিবি) এর এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মুহাঃ জিল্লুর রহমান সাতক্ষিরা। 


















