ঃ নওগাঁয় পৃথক অভিযান চা লিয়ে ২৪ কেজিগাঁজাসহ চার মাদক ব্যবসায়ী এবং ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ছাড়া বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃতমালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে নওগাঁর পুলিশ সুপারের কার্যা লয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেএসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ী হলেনÑ মান্দা উপজেলার রঘু নাথপুর এলাকার আরিফ হোসেন (৩০), মহাদেবপুর উপ জেলার শেরপুর কুড়ালিপাড়া এলাকার মোশাররফ (৩৩), বদলগাছী উপজেলার শিলং (২৩) এবং একই উপজেলার
আরাফাত (২৩)। অন্যদিকে ভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার কৃত রা হলেনÑ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনা থপুর নর্দগ্রাম এলাকার মো. সালাম (৪৮) ও তাঁর ছেলে মো. নয়ন।
পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, মান্দা থানা এলাকায় মাদকের বড় ধরনের মজুত রয়েছেÑএমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেনের বাসায় অভিযান চালিয়ে স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজাসহ তাঁকে আটক করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্য থেকে নওগাঁ সদর উপজেলায় অভি যান চালিয়ে মোশাররফকে আটক করা হয় এবং তাঁর হেফা জত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে মোশারফের দেওয়া তথ্যের ভিত্তিতে বদলগাছী থেকে আরও দুই সহযোগী শিলং ও আরাফাতকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সবমিলিয়ে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

মামুন পারভেজ হিরা,নওগাঁ 















