খুলনার ডুমুরিয়ায় যাত্রীবেশে এক দুর্বৃত্তের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে মোঃ আব্দুল সরদার (দরিদ্র ভ্যানচা লক) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
এ সময় তাঁর ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি ছিনতাই করে পা লিয়ে গেছে ওই দুর্বৃত্ত।
বর্তমানে আহত ভ্যানচালক খুলনা মেডিকেল কলেজ হাসপা তালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে (রোববার রাত আনুমানিক ১০টার দিকে) উপজেলার কপালিয়া বাজা র থেকে মান্দ্রা গ্রামের দরিদ্র ভ্যানচালক মোঃ আব্দুল সরদা রের ভ্যানে যাত্রীবেশে এক ব্যক্তি ওঠেন। ভ্যানটি ঘোষবাড়ি এলাকা পার হওয়ার পর ওই যাত্রী চালককে ডানের রাস্তা দিয়ে কালকিতলা ও নলডাঙ্গার দিকে যাওয়ার নির্দেশ দেন।
পথিমধ্যে নির্জন এলাকায় পৌঁছানোর পর কোনো কিছু বুঝে ওঠার আগেই যাত্রীবেশে থাকা ওই ছিনতাইকারী সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রে খে তাঁর একমাত্র আ য়ের সম্বল ভ্যানগাড়িটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় ভ্যানচালক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন ছিনতাই কারীকে গ্রেফতারে এবং ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে এলাকাবাসী দাবি জানিয়েছেন।

শেখ মাহতাব হোসেন। ডুমুরিয়া খুলনা। 















