দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্ত রের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং গাছের চারা বিতরণ করা হয়।
১ নভেম্বর রবিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নি র্বাহী অফিসার এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
স্বাগত বক্তব্যে যুব দিবসের লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন যে সকল যুব ও যুব মহিলা নিজের দক্ষতা কাজে লাগিয়ে সফল হয়েছে, তাদেরকে যুব উন্নয়ন অধি দপ্তর যুব পুরস্কার প্রদান করে থাকে।
এছাড়া নিবন্ধিত যুব সংগঠনকে যুব কল্যাণ তহবিল হতে অনুদান প্রদান করা হয়। এভাবে আগামী দিনে সবার জ ন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদের অনুপ্রাণিত করতে যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের নিয়ে কাজ করে থাকে।
তিনি আরো বলেন বেকার যুব ও যুব নারীদের আত্মকর্ম সংস্থান সৃষ্টি
ঝিকরগাছা শিশু পরিবারের প্রশিক্ষক টিপু সুলতানের সঞ্চা লনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভা পতি রফিকুল ইসলাম, নারী আসনের জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা(এমপি)’র প্রতিনিধি স্পোর্টস ক্লাবের সাধা রণ সম্পাদক শাহাজাহান আলী, ফায়ার ও সিভিল ডিফেন্স কর্মকর্তা শামসুর রহমান,ছাত্র প্রতিনিধি আখি খাতুন, যুব উদ্যোক্তা নজরুল ইসলাম ও যুব নারী উদ্যোক্তা মেহেরু ন্নেসা।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরি কুল ইসলাম, দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, আরডিও শাহ আলম ও জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি,যুব ও যুবনারী উদ্যোক্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবা দিকবৃন্দ ।
অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ যুবসমাজকে আত্মকর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে তহুরা হস্তশিল্প প্রকল্প, আরাফাত ইসলাম আরিফ কম্পিউটার ডট প্রকল্প, মিতা গবা দিপশু প্রশিক্ষণ প্রকল্প সহ দশটি প্রকল্পের ১০ জন উদ্যোক্তা কে ১১ লক্ষ ৫০ হাজার যুব ঋণের চেক, সফল প্রশিক্ষণা র্থীদের মাঝে সনদপত্র এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গাছের চারা বিতরণ করেন।

কে এম ইদ্রিস আলী, যশোর প্রতিনিধিঃ 















