পুঠিয়ার সদ্য যোগদানকারী সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক কল্যাণ সমিতির বরণ অনুষ্ঠান।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় পুঠিয়ার উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, ‘আম রা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করব।
আমার এমন কো নো রেকর্ড নেই যে, সবকিছু ঠিক থাকার পরও কোনো দলিল ফেরত দিয়েছি। নিয়ম মেনে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া দলিল লেখক সমিতির সভাপতি কয়েস উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান উজ্জ্বল কোষাধ্যক্ষ সহ সমিতির সদস্যরা।
এ সময় সমিতির নেতারা নবনিযুক্ত সাব-রেজিস্ট্রারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহ যোগিতার আশ্বাস দেন।

শেখ রেজাউল ইসলাম লিটন পুঠিয়া, রাজশাহী। 















