Breaking News

ঋতুরাজ বসন্তের আগমনে রঙিন সাজে চৌগাছা, আজ পহেলা ফালগুন

জাহাঙ্গীর আলম, (যশোর) :
শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে প্রকৃতির প্রেমে চৌগাছা উপজেলায় আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের।

ফালগুনের নরম রোদ, হালকা বাতাস আর প্রকৃতির প্রেম, বিভিন্ন রংঙে রঙিন সাজে প্রাণ ফিরে পেয়েছে পুরো জন পদ।

উপজেলার বিভিন্ন এলাকায় গাছের ডালে ডালে নতুন পাতার সজিবতা আর নিবর হাসি , পাখির কিচিরমিচির আর শিমুল-পলাশের রঙ বসন্তের উপস্থিতি জানান দিচ্ছে।

বসন্তের এই সৌন্দর্যে বদলে গেছে মানুষের মুখের ভাষা, জীবনে ফিরেছে উচ্ছ্বাস। ফালগুন উপলক্ষে চৌগাছার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বসন্তবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবিতে সেজে গান, কবিতা পাঠ ও নৃত্যের মাধ্যমে বসন্তকে স্বাগত জানান।

চৌগাছা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা)  দিরাজুল ইসলাম বলেন, “বসন্ত শুধু একটি ঋতু নয়, এটি নতুন জীবনের প্রতীক। বকনা হাওয়া ও প্রকৃতির ছুয়া সৃষ্টির প্রতি সৃষ্টি কুলের ভালবাসার আহবান। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও মানবিক অনুভূতি জাগ্রত করতে বসন্তের ভূমিকা অপরিসীম ।

একজন স্থানীয় সাংস্কৃতিক কর্মী জানান,চৌগাছার সাং স্কৃতিক চর্চায় বসন্তের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। এই দিনে মানুষ সব ভেদাভেদ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেয়।”

এদিকে বসন্তের আগমনে কৃষকরাও আশাবাদী। উপজে লার এক কৃষক ইব্রাহিম, জামাল, সহিদুল ও আব্দুল লতি ফ বলেন,শীত কেটে গেলে জমিতে কাজ করা সহজ হয়।

ইরি ধানের জমিতে ধানের কুড়ি বৃদ্ধি করছে, সজীবতা ফিরে পাচ্ছে।  বসন্ত আসায় আমরা নতুন ফসলের প্রস্তুতি নিচ্ছি।”

চৌগাছা উপজেলা শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বস ন্তের আবহ লক্ষ্য করা গেছে। অনেক পরিবার খোলা মাঠ ও পুকুরপাড়ে সময় কাটাচ্ছেন, শিশুদের আনন্দে মুখর হয়ে উঠেছে চারপাশ।

সব মিলিয়ে, ঋতুরাজ বসন্তের আগমনে চৌগাছা উপ জেলায় শুরু হয়েছে আনন্দ ভরা আশা আর নতুন সম্ভা বনার পথচলা।

About admin

Check Also

আমি আপনাদের ছেড়ে যাবো না, বিপদে আপদে পাশে থাকবো: বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা-৬ আসনের সদ্য সমাপ্ত নির্বাচনের বিএনপি মনো নীত ধানের শীষ প্রতীকের প্রার্থী …