Breaking News

কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ, ১২ জনের নামে এজাহার

হাবিব ওসমান কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দোকান ভাঙচুর, লুটপাট এবং এক দম্পতির ওপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় এজা হার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রায়গ্রাম ইউনি য়নের ভাতঘরা গ্রামের মো. আতিকুর রহমান তার বোন মোছা. শাহিনা শামিল নদী ও দুলাভাই মো. মিজানুর রহমান রাসেলের ওপর হামলার ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন-মাজেদ শেখ, আব্দুল মান্না শেখ মনা, সাজু শেখ, খোকন শেখ, মো. ভুট্টা শেখ, মো. ফুরকান শেখ, রাব্বি শেখ, ইভন শেখ, আ. কাদের শেখ, তাজের শেখ, নাজের শেখ ও তাইজেল শেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রু য়ারি) রাতে মঙ্গলপৈতা বাজারে শাহিনা শামিল (নদীর) স্বামী মিজানুর রহমান রাসেলের তিনটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করা হয়। পরদিন সকালে অভিযুক্তরা তার বাড়িতে ঢুকে গালিগালাজ ও মারধর করে।
এতে মিজানুর রহমান রাসেল গুরুতর আহত হন এবং তার স্ত্রীকেও মারধর করে স্বর্ণের চেইন ও নগদ টাকা লুট করা হয়।
আহত মিজানুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নি য়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসে ন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পা ওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About admin

Check Also

আমি আপনাদের ছেড়ে যাবো না, বিপদে আপদে পাশে থাকবো: বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা-৬ আসনের সদ্য সমাপ্ত নির্বাচনের বিএনপি মনো নীত ধানের শীষ প্রতীকের প্রার্থী …