পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা-৬ পাইকগাছা-কয়রা আসনে ১৫৫ কেন্দ্রে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন।
ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ১৯১টি। জামানত রক্ষায় প্রয়োজন ৮ ভাগের এক ভাগ হয়। এই হিসেবে ৩৬ হাজার ২৪টি ভোট প্রয়োজন।
এদিকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জামায়াতের আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনিরুল ইসলাম বাপ্পী ধানের শীষে ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।
এ আসনে প্রত্যাশিত এক অষ্টমাংস ভোট না পেয়ে জামা নত হারিয়েছেন সিপিবির অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল কাস্তে প্রতীকে১৫৭১ ভোট, ইসলামী আন্দোলনের আসাদুল্লাহ ফকির হাতপাখা প্রতীকে ২৯৫০ ভোট ও জা তীয় পার্টি মোস্তফা কামাল জাহাঙ্গীর লাঙ্গল প্রতীকে ২৭ ১৭ ভোট পান।
Bartabd24.com সব খবর সবার আগে