Breaking News

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বিএনপি প্রার্থীকে হারিয়ে বিজয়ী জামায়াত প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বেস রকা রি ফলাফলে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহা দাত হোসেন মাসুদ।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড.কেরামত আ লী।
পোস্টালসহ তিনি মোট পেয়েছেন ২০৬৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা শাহ্জাহান মিয়া পেয়েছেন ১৬২ ৫১৫ ভোট।
নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট তিনটি উপজেলানি য়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন বাং লাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ড. মিজানুর রহমান।
তিনি পেয়েছেন ১৭১২২৭। এই আসনে বিএনপি মনো নীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সহ সম্পাদক আমিনুল ইসলামকে ১৬১০৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১৫৫১১৯ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে সংসদ সদস্য নির্বা চিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষি ণ মহান গর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুল বুল।
পোস্টালসহ ১৭৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১৮৯৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনত প্রা র্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ পেয়েছেন ১২৭০৩৭ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মা সুদ জানান, দিনব্যাপী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। ভোটারদে র উপস্থিতিও ভালো ছিল।
এদিকে তিনটি সংসদীয় আসনেই বিজয়ী জামায়াতের প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে এনসিপি বিজয় মিছিল বের করে গভীর রাতে।

About admin

Check Also

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৩

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন পরবর্তী পৃথক তিনটি সহিং সতায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। …