যশোরের চৌগাছায় দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চৌগাছা উপজেলা জামায়াত।
আজ সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর চৌগাছা কামিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদ ক্ষিণ শেষে লাইট চত্তর মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান ও মাস্টার কামাল আহমেদ বিশ্বাস পৌর জামায়া তের আমির মাওলানা আব্দুল খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বি রুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগ তুলে এর প্রতিবাদ জা নান।
তাঁরা দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশ কতা প্রতিহত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বা ন জানান।
এ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন।
এতে উপ জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়া তের নেতাকর্মীরা অংশ নেন।

চৌগাছা( যশোর)প্রতিনিধি: 



















