যশোরের চৌগাছায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ও মসুর চাষ সম্প্রসারণে কৃষক দের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ৫ হাজার ২০০ জন কৃষক কে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে সরিষাচাষিদের প্রত্যেককে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১৪০ জন মসুরচাষিকে প্রত্যেককে পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, বিএনপি’র সহ সভাপতি ইউনুছ আলী দফাদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংর ক্ষণ কর্মকর্তা শামিম খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু জা ফর ওবায়দুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইস লাম, রাশেদুল ইসলাম, বাদশা ফয়সাল সহ সাংবাদি কবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তৃণমূল পর্যায়ের কৃষকবৃন্দ উপ স্থিত ছিলেন।

চৌগাছা (যশোর)প্রতিনিধি: 



















