Breaking News

ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে বিএনপির বিজয়

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীগণ নিরঙ্কুশ জয় পায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তি পুর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়,ঠাকুরগাঁও-১ আসনে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ)। তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট।

তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। এছাড়াও অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলা দেশের মো: খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৯৫১ ভোট।

ঠাকুরগাঁও-১ আসনের ভোটের হিসাব: এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৫হাজার ৫৩ ও মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৭১ জন।

মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোট ৩ লাখ ৮৩ হাজার ৮০৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার-৭৬ দশমিক ৪৯ শতাংশ।

জেলা রিটার্নিং অফিস আরও জানা য়ঠাকুরগাঁও-২ আস নে বিএনপিৎর প্রার্থী মো: আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।

ঠাকুরগাঁও-২ আসনের ভোটের হিসাব: এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৫হাজার ২৩২ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন।

মোট ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোট ২ লাখ ৪২ হাজার ৭১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার-৭৩ দশমিক ৪ শতাংশ।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়,ঃঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি’র প্রার্থী মো: জাহিদুর রহমান জাহিদ ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মিজানুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনের ভোটের হিসাব: এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৪ হাজার ৭০১ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৪২৬ জন।

মোট ১২৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোট ২ লাখ ৫৬ হাজার ৮৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনে প্রদত্ত ভোটের শতকরা হার-৭২ দশমিক ১৪ শতাংশ।

 

About admin

Check Also

রাজশাহীর ৪টিতে বিএনপি ২টিতে জামায়াত বিজয়ী

স্টাফ রিপোর্টার,রাজশাহী: ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে  রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি সমর্থিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *