তাজমহল দেখার শখ ছিল তাঁর। চোখজুড়ে ছিল নতুন দেশ দেখার স্বপ্ন, মনে ছিল অজানা আনন্দ আর রোমাঞ্চ।
হয়তো ভেবেছিলেন, পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপত্য দেখে ফিরে এসে পরিবারের কাছে শোনাবেন ভ্রমণের গল্প।
কিন্তু কে জানত, সেই স্বপ্নের ভ্রমণই একদিন তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে! একটি নামের ভুল, একটি হত্যামামলার আসামির সঙ্গে নামের মিল—সবকিছু ওলটপালট করে দিল এক তরুণের জীবন।
যে বয়সে মানুষের স্বপ্ন পূরণের কথা, সংসার গড়ার কথা, মা-বাবার পাশে থাকার কথা, সেই বয়সের দীর্ঘ ১৮টি বছর কে টে গেল কারাগারের চার দেয়ালে।
তিনি বাগেরহাটের মোংলার সন্তান বাদল ফরাজী। পরিবা রের দাবি, যে হত্যাকাণ্ডের দায়ে তাঁকে ভারতে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না।
তাজমহল দেখার উদ্দেশ্যে পর্যটক ভিসায় ভারতে গিয়ে না মের মিলের কারণে হত্যামামলার আসামি হিসেবে গ্রেপ্তার হন তিনি। এরপর ভারতের কারাগারে দীর্ঘ বন্দিজীবন, আদা লতের রায়, দেশে প্রত্যাবর্তন—কিন্তু মুক্তি মেলেনি। ভারত থেকে বাংলাদেশে ফিরেও কাটাতে হয়েছে কারাগারের জীব ন।
অবশেষে দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবনের পর চার সপ্তাহের (২৮ দিন) প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল ফরাজী।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল সোয়া ৮টার দিকে গা জীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে ফেরার সুযোগ পেয়েছেন তিনি। মঙ্গলবার রাতেই পরিবারের সঙ্গে থাকার কথা রয়েছে তাঁর।
তবে এই ফেরা চিরদিনের নয়। মাত্র ২৮ দিনের জন্য পরিবা রের সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছেন বাদল। প্যারোলের মেয়াদ শেষে তাঁর ভবিষ্যৎ কী হবে, আবারও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ফিরতে হবে কি না—সেই অনিশ্চয়তা এখনো কাটেনি।তাজমহল দেখতে গিয়ে যে জীবন বদলে গেল
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ১৩ জুলাই বাগেরহাটের মোংলার বাসিন্দা আঃ খালেক ফরাজীর ছেলে বাদল ফরাজী পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভার তে প্রবেশ করেন।
উদ্দেশ্য ছিল তাজমহল দেখা। কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে শনাক্ত করে আটক করে।
পরিবারের দাবি, যে হত্যাকাণ্ডের অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল, ঘটনার দুই মাস সাত দিন পর তিনি ভারতে প্রবেশ করেন।
ফলে ওই হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকার প্রশ্নই ওঠে না বলে দাবি স্বজনদের। কিন্তু নামের মিলের জটিলতায় শুরু হয় তাঁর জীবনের সবচেয়ে দীর্ঘ ও নির্মম অধ্যায়।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজীকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও তাঁর সাজা বহাল রাখেন। এরপর ভারতের তিহার কারাগারে কাটে তাঁর জীবনের দীর্ঘ সময়।কারাগারের অন্ধকারেও থামেনি স্বপ্ন দেখা
কারাগারের চার দেয়ালেও হার মানেননি বাদলবন্দিজীবনের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন। কারাগারে থেকেই মাধ্য মিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করে ছেন।
যে মানুষটি তাজমহল দেখতে গিয়ে নিজের দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, সেই মানুষটিই কারাগারের ভেতরে বইকে সঙ্গী করে বাঁচার নতুন লড়াই চালিয়ে গেছেন।
কিন্তু বইয়ের পাতায় যতই ডিগ্রি অর্জন করেছেন, জীবনের হারিয়ে যাওয়া সময় কি আর ফিরে পেয়েছেন? মায়ের স্নেহ, পরিবারের সঙ্গে ঈদ-পার্বণ,স্বজনদের সুখ-দুঃখ কিংবা জীব নের স্বাভাবিক আনন্দ সবকিছুই যেন তাঁর কাছে হয়ে উঠেছি ল দূর অতীতের স্মৃতি।
২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
স্বজনরা হয়তো ভেবেছিলেন, এবার বুঝি তাঁদের অপেক্ষার অবসান হবে। কিন্তু সেই প্রত্যাশাও পূরণ হয়নি। প্রথমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
পরে স্থানান্তর করা হয় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউ রিটি কেন্দ্রীয় কারাগারে।
নিজ দেশে ফিরেও মুক্তি মেলেনি বাদলের। বিদেশের কারা গার থেকে স্বদেশের কারাগার—বদলেছে শুধু ঠিকানা, বদলায়নি বন্দিজীবন। এভাবেই আরও দীর্ঘ হয়েছে পরিবারের অপেক্ষা।
অবশেষে মায়ের কাছে ফেরার সুযোগ দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার পর চার সপ্তাহের প্যারোলে মুক্তির ব্যব স্থা হয় তাঁর। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থে কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
গত ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরেকটি স্মারক জারি করে। ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তাঁর ভাইয়ের প্যারোলের জন্য আবেদন করেন। পরে ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা চার সপ্তাহের প্যারোল কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানায়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশি নিরাপত্তায় তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া র ব্যবস্থা করা হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শে ষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। ১৮ বছর পর ছেলের মুখ দেখার অপেক্ষায় মা
দীর্ঘ ১৮ বছর একজন মায়ের জীবনে কতটা দীর্ঘ হতে পারে, তা হয়তো বাদল ফরাজীর মায়ের অপেক্ষার দিকে তাকালেই বোঝা যায়।
যে সন্তানকে একদিন চোখের আড়াল হতে দেননি, সেই সন্তা নকে ফিরে পাওয়ার আশায় কেটেছে বছরের পর বছর। কত ঈদ এসেছে, কত উৎসব এসেছে, কত রাত কেটেছে সন্তানের মুখ দেখার আকুলতায়—তার হিসাব হয়তো কারও জানা নেই।
একটি মায়ের কাছে সন্তানের ফিরে আসা শুধু আনন্দের নয়, ১৮ বছরের জমে থাকা কান্না আর বুকভরা বেদনা উজাড় করে দেওয়ার মুহূর্ত।
আজ সেই সন্তান ফিরছেন, কিন্তু সঙ্গে নিয়ে ফিরছেন না হারিয়ে যাওয়া ১৮টি বছর। ফিরে আসছে না তাঁর জীবনের সোনালি সময়, ফিরে আসছে না পরিবারের সঙ্গে কাটাতে না পারা অসংখ্য মুহূর্ত।
বাদলের বোন আকলিমা বেগমের প্রত্যাশা, তাঁর ভাই যেন আর কখনো কারাগারে ফিরে যেতে না হয়।
চার সপ্তাহের এই সাময়িক মুক্তি নয়, পরিবারের চাওয়া ভাই য়ের স্থায়ী মুক্তি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার নিশ্চ য়তা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহ মান বলেন, “দীর্ঘ ১৮ বছর পর বাদল ফরাজীর পরিবা রের কাছে ফেরার বিষয়টি অত্যন্ত আবেগঘন ও মানবিক। তাঁর স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়া নিঃসন্দেহে আন ন্দের।
আমরা চাই, তিনি পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে সময় কাটা ন। প্যারোলের শর্ত ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হবে। তাঁর স্থায়ী মুক্তির বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার সমাধান হোক, সেটিও প্রত্যাশা করি।”
স্থায়ী মুক্তির অপেক্ষা এখনো শেষ হয়নি বাদল ফরাজীর প্যারোলে মুক্তি তাঁর পরিবারের জন্য স্বস্তির হলেও এটি স্থায়ী মুক্তি নয়। ২৮ দিনের প্যারোল শেষে তাঁর কী হবে, সে বিষয়ে এখনো স্থায়ী আইনি সমাধান প্রয়োজন।
একটি নামের মিল, একটি ভ্রমণের স্বপ্ন আর দীর্ঘ ১৮ বছরে র বন্দিজীবন বাদল ফরাজীর জীবনের এই নির্মম অধ্যায় এখনো শেষ হয়নি।
তাজমহল দেখতে গিয়ে যে তরুণ স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছি লেন, ১৮ বছর পর তিনি ফিরছেন এক বুক বেদনা, হারানো সময় আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে।
আজ হয়তো মায়ের কোলে মাথা রাখবেন বাদল। পরিবারের মানুষগুলো তাঁকে ঘিরে ধরবেন। কিন্তু সেই আনন্দের আড়া লেও থেকে যাবে একটি প্রশ্ন—যে ১৮টি বছর তিনি হারিয়ে ছেন, সেই সময় কি কোনো দিন ফিরিয়ে দেওয়া সম্ভব? আর কত দিন অপেক্ষা করতে হবে তাঁকে সম্পূর্ণ মুক্তির স্বাদ পেতে?

মোঃ আবু বকর সিদ্দিক:মোংলা: 















