রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) খাড়ি কুল্লা মৌজায় ২২ শতক ফসলি জমি জবরদখলের অভি যোগ উঠেছে।
স্থানীয়রা জানান, কোনো কাজপত্র ছাড়াই বহরইল গ্রামের মৃত আজিজ মন্ডলের পুত্র বছির জোর পুর্বক এসব জমি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে।
এঘটনায় গ্রামবাসির মাঝে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ কর ছে।
জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৬২, মৌজা খাড়িকুল্লা,খতিয়ান নম্বর ১০২, দাগ নম্বর ২১,শ্রেণি ধানী, পরিমান ৬৬ শতক।
স্থানীয়রা জানান,বহরইল গ্রামের শামসুদ্দিন মন্ডল বংশপর ম্পরায় এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।এমতাবস্থায় শামসুদ্দিন মারা যাবার পর তার পুত্র মতিয়ার ইসলাম ওরফে হারু এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
এদিকে বহরইল গ্রামের মৃত আজিজ মন্ডলের পুত্র বছি র কোনো কাগজপত্র ছাড়াই ৬২ শতক জমির মধ্যে ২২ শতক নিজের দাবি করে জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠে ছে।
হারু অভিযোগ করে বলেন, ইতোমধ্যে ওই জমির মাস কালা ই ও কলার গাছে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে বছির।
এছাড়াও ওই জমির ওপর থেকে প্রায় অর্ধশতাধিক আম গাছের চারা কেটে ফেলেছেন বছির।এঘটনায় হারু বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বছির।এনিয়ে গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে।
তারা ভুমিগ্রাসী বছিরকে আটক ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে বছির বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ পুরোপুরি সঠিক নয়।#

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ 


















