রাজশাহীর তানোরে কথিত সালিসে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলীর এক লাখ এবং একই গ্রামের নাজুর পুত্র শফির ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে সালিস বাণিজ্যর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে,উঠেছে সমালোচনার ঝ ড়, জনমনেও মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে,উপজেলার কামারগাঁ ইউনিয়নে র(ইউপি)মাড়িয়া গ্রামবাসির উদ্যোগে ইসলামি জালসা আ য়োজন করা হয়। গ্রামবাসি মাড়িয়া সরকারি প্রাথমিক বি দ্যালয় চত্ত্বরে জালসা আয়োজন করার জন্য অনুমতি চাই।কিন্ত্ত স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলী বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি ব্যতিত তিনি স্কুল চত্ত্বর ব্যবহারের অনুমতি দিতে পারবেন না।এনিয়ে গ্রামবাসির সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়।
স্থানীয়রা জানান, গ্রামবাসি স্কুলের অনুমতি ব্যতিত স্কুল চত্ত্ব রে জালসা আয়োজন করেন।গত ২৩ ও ২৪ অক্টোবর শুক্র বার ও শনিবার দুই দিনব্যাপী জালসা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে কমিটিতে না রাখায় ক্ষুব্ধ হয়ে একই গ্রামের নাজুর পুত্র শফি জালসার পরদিন স্কুল চত্ত্বরের ৫টি আমগাছের চারা উপড়ে ফেলেন।
এ ঘটনায় গ্রামবাসি তাকে আটক করে গাছের চারা উপড়ে ফেলার কারণ জানতে চাইলে, সে জানা য় প্রধান শিক্ষক ইয়াসিন আলীর নির্দেশে চারা উপড়ে ফেলেছেন।
অন্যদিকে এ ঘটনায় ২৬ অক্টোবর সোমবার স্কুল চত্ত্বরে সা লিস বৈঠক বসানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালিস বৈঠ কে উপস্থিত মাওলানা আলমগীর হোসেন, আসাদুজ্জামান পাইলট, ইউসুফ আলী ও করিম প্রমুখ।
এদিন সালিস বৈঠকে প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আ লীর এক লাখ টাকা ও শফির ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দা মামুন ও মিজান বলেন, সালিসে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং জরিমানার টাকা তাফসির কমিটির কাছে রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলী বলেন, সালিস বৈঠকে ঝামেলা মিমাংসা করা হয়েছে। #

রাজশাহী প্রতিনিধিঃ 









