Related Articles
ঝিনাইদহ প্রতিনিধি | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করে ছে বলে অভিযোগ উঠেছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করে ছে বলে অভিযোগ উঠেছে।
নিহত কিশোরের নাম মোঃ ইয়ামিন (১৬)। সে উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মোঃ শাহি নুর তরফদারের ছেলে। শাহিনুর তরফদার পেশায়প্রবাসী।
পারিবারিক সূত্র ও থানায় দায়ের করা অপমৃত্যুর সংবাদে জানা যায়, নিহত ইয়ামিন দীর্ঘদিন ধরে পরিবারের কাছে একটি মোটরসাইকেল কেনার আবদার করে আসছিল।
তার মা মোছাঃ চায়না পরিবারের সদস্যদের সঙ্গে আলো চনা করে কিছুদিন সময় চাইলেও ইয়ামিন তাতে রাজি হয়নি। এ নিয়ে সে প্রায়ই আত্মহত্যার হুমকি দিত।
ঘটনার দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমা নিক সাড়ে ১০টার দিকে ইয়ামিন ঘর থেকে বের হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে।
একপর্যায়ে সে পরিবারের সদস্যদের জানায়, সে পাঁচটি ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাকে বুঝিয়ে ঘরে পাঠানো হয়।
পরদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দে ড়টার দিকে তার মা ছেলের খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি দেখতে পান, ইয়ামিন সিলিং ফ্যানের কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচি য়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শাহাদৎ তরফদার কালীগঞ্জ থানায় অপ মৃত্যুর সংবাদ দিয়ে জানান, বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় জানাতে কিছুটা বিলম্ব হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এক টি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
মরদেহের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে