Dhaka , Thursday, 12 November 2026
সর্বশেষ:
শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি শৈলকুপায় ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ও ধান মাটিতে নুয়ে পড়েছে:দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ তানোর ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না: এবি পার্টি যশোর-২ আসনের এম পি ডাঃ ফরিদ স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত দৈনিক যশোর বার্তার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে Bartabd24.com পরিবারের শুভেচ্ছা দৈনিক যশোর বার্তা-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী  এবার যশোর বোর্ডে বিশেষ সম্পূরক পরীক্ষায় ৩৯ হাজার শিক্ষার্থী অংশ নেবে

শৈলকুপায় ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ও ধান মাটিতে নুয়ে পড়েছে:দুশ্চিন্তায় কৃষক

ঝিনাইদহের শৈলকুপায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টি হয়। এতে মাঠে থাকা পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে।
কোথাও কোথাও কাটা ধান পানিতে তলিয়ে গেছে। ফলে সারা বছরের ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকা কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও দুশ্চিন্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলহরাচন্দ্র, আবাইপুর, নিত্যানন্দনপুর, সারুটিয়া, দুধসর ও উমেদপুর ইউনিয়নে শি লাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে। এসব এলাকার অনেক কৃষকে র ধানক্ষেত ঝড়ের তোড়ে মাটিতে লুটিয়ে পড়েছে।
শিলাবৃষ্টিতে ধানের শিষ ও দানার ক্ষতি হয়েছে। আবার বৃ ষ্টির পানিতে কাটা ও শুকাতে দেওয়া ধানও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
কৃষকদের কাছে আমন ধান শুধু একটি ফসল নয়, বরং সারা বছরের সংসার পরিচালনা ও জীবিকা নির্বাহের অন্য তম অবলম্বন। ধান পেকে ওঠায় অনেকেই তা কাটার প্রস্তুতি নিচ্ছিলেন।
ঠিক এমন সময়ের আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি তাদের সেই আশায় বড় ধরনের আঘাত হেনেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শৈ লকুপায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে ছিল ২৪ হাজার ৯৪৫ হেক্টর জমিতে।
এর বিপরীতে আবাদ হয়েছে ২৪ হাজার ৯৪৮ হেক্টর জমি তে।
দুধসর ইউনিয়নের কৃষক বায়েজিদ হোসেন বলেন, “বুধবার রাতে ঝড় ও বৃষ্টিতে আমার দুই বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
অনেক জায়গায় ঝড়ের তোড়ে ধানগাছ মাটিতে নুয়ে পড়ে ছে। এখন কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেব, তা নিয়ে চিন্তায় আছি।
উমেদপুর ইউনিয়নের কৃষক সিহাব মোল্লা বলেন, হঠাৎ বৃষ্টি তে ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস পেয়ে অনেক কৃষক মাঠে কেটে রাখা ধান পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছেন। তারপরও অনে ক ধান বৃষ্টির পানিতে ভিজে গেছে।
অন্যদিকে মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামের স্কুলশি ক্ষক শফিকুল ইসলাম বলেন, “আমার দেড় বিঘা জমির কা টা ও শুকানো ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। শুধু ধান নয়, পেঁয়াজের দানারও ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত মাঠপর্যায়ে সরেজমিন তদন্ত করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করতে হবে।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা দিতে হবে।
এ সময় কৃষি বিভাগে র কর্মকর্তাদের মাঠপর্যায়ে গিয়ে কৃষ কদের প্রয়োজনীয় পরা মর্শ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান কালবেলাকে বলেন, এখনো ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি।
দ্রুত সময়ের মধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নিরূপণ করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
About Author Information

Popular Post

শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির

শৈলকুপায় ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ও ধান মাটিতে নুয়ে পড়েছে:দুশ্চিন্তায় কৃষক

Update Time : 4 Hours Ago