ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ইমরান খান বাচ্চু নামেরএক শিক্ষক কে গুরুতর আহত করেছে।
আহত ইমরান শৈলকুপা পৌর এলাকার পাইলট উচ্চ বালি কা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বুধবার দিবাগত গভীর রাতে পৌরসভার মুরগিহাটা এলাকা য় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত শিক্ষক ইমরান খান বাচ্চু জানান,রাতেতিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে হত্যার উদ্দেশ্যে তার ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে কুপিয়ে গুরুত্বর ভাবে আহত করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন ক বির মোল্লা জানান, ইমরান নামে এক শিক্ষকের উপর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুত্বর ভাবে আহত করেছে।
তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণি কভাবে জানা যায়নি।তবে লিখিত অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হব।

মফিজুল ইসলাম শৈলকুপা ঝিনাইদহঃ 


















