সাতক্ষীরায় মোবাইলে ভিডিও ধারণ করা অবস্থায় দ্রুত গতি তে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে চালক মোস্তাকিম (২২) না মের এক যুবক নিহত ও গুরুতর আহত হয়েছে আরোহী অপর এক যুবক।
শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে আশাশুনি উপজেলাধীন চম্পাফুল -পারুলিয়া সড়কের বালিয়াপুর তাল তলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক যুবক মো. মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সর দারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক শুভ জানান, সাতক্ষীরা থেকে দুই যুবক মোটরসাইকেলে এই এলা কায় ঘুরতে আসছিল। তারা চম্পাফুল -পারুলিয়া সড়ক দিয়ে মোটরসাইকেলে দ্রুত গতিতে যাওয়ার সময় চালক মোস্তাকিম মোবাইলে ভিডিও ধারণ করছিল।
এ সময় বেলা সাড়ে ১২ টার দিকে ওই সড়কেরবালিয়াপুর তালতলা এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে
মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের গায়ে ধাক্কা লাগে উল্টে যায়।
এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে চালক মোস্তাকিম ঘটনা স্থলেই নিহত হয়।
গুরুতর আহত হয় আরোহী অপার যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তাক্ষনিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিদুর রহ মান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাতক্ষীরা প্রতিনিধি: 


















