Breaking News

সাতক্ষীরার আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে থানায় স্ত্রীর মামলা দায়ের

সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভি যোগে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী স্ত্রী মুক্তি সরকার (৩৫) বাদী হয়ে গত ৪ মার্চ আশাশুনি থানায় এই মামলাটি দায়ের করেন (মামলা নং-০২)।

মামলার আসামিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজে লা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার (৩৭), ফাগুনী সুমি কাসারী (২৫), উষা রাণী জোয়ার্দার (৬৫), পরিমল কুমার জোয়ার্দার (৭০) ও পরিতোষ কুমার জোয়ার্দার (৩২)।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০১৬ সালে আদালতের মাধ্যমে এবং পরবর্তীতে ২০২২ সালে পারি বারিকভাবে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিজয় কুমার জোয়া র্দারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই বিজয়ের আবদার অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লা খ টাকার উপঢৌকন প্রদান করে মুক্তির পরিবার।

তবে সম্প্রতি নিজ গ্রামে ঘরবাড়ি নির্মাণের জন্য বিজয়ের পক্ষ থেকে নতুন করে আরও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মুক্তির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

মুক্তি সরকার আরও অভিযোগ করেন, অতীতে তার অনি চ্ছা সত্ত্বেও তাকে গর্ভপাতে বাধ্য করা হয়েছিল।

এ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তিনি চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যান।

ভারত থেকে ফিরে গত ২৩ ফেব্রুয়া রি তিনি আশাশুনিতে এসিল্যান্ডের সরকারি বাসভবনে অবস্থানকালীন আবার ও যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হন।

গত ২৪ ফেব্রুয়ারি সকালে তাকে বেধড়ক মারধর ও শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এছাড়া এজাহারে ২নং আসামির সঙ্গে বিজয় কুমার জো য়ার্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক ও দ্বিতীয় বিয়ের বিষয়েও অভিযোগ আনা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-০৩) এবং দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হ য়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে আশাশুনি উপজে লার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি জয় কুমার জোয়ার্দারের মুঠোফোনে একাধিকবার যোগা যোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার ব্যক্তিগত বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরে ফিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১ মার্চ সহ কারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দা রকে  খুল না বিভাগীয় কমিশনার কার্যালয় সংযুক্ত করা হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *