মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ)ঃ
ঝিনাইদহের শৈলকুপার সামাজিক বিরোধ ও প্রভাব বিস্তা র নিয়ে সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন গুরুতর হয়েছে। এ সময় হামলায় ৫/৬ টি বাড়ি ঘর ভাংচুর হয়েছে।
বুধবার রাতে দফায় দফায় হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে হাকিমপুর ইউনিয়ন বিএ নপির সভাপতি বকুল বিশ্বাস ও স্বেচ্ছাসেবক নেতা তরুণ বিশ্বাসের সাথে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘ দিনধরে বিরত চলে আসছিল তার জের ধরে বুধবার রা তে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
সংঘর্ষে হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস সহ উভয় গ্রুপের ২০ জন গুরুত্বর ভাবে আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপাও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়ে ছে।
এ ব্যাপারে হাকিমপুর গ্রামের লিয়াকত মন্ডল নামের এক ব্যক্তি জানান সামাজিক বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুটি গুরুপই শৈলকূপা উপজেলা বিএনপির সহ-স ভাপতি ও ৭ নং হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ার ম্যান নজ রুল ইসলাম জোয়ার্দারের সমর্থক।
এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন ক বির মোল্লা জানান হাকিমপুর গ্রামে সংঘর্ষের ঘটনা শোনা মাত্রই পুলিশ পাঠানো হয়েছে।
এই ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।
অভিযোগ পেলে অবশ্যই আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Reporter Name 



















