আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবি নিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ৮৬ যশোর-২ (চৌগা ছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদ স্য ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
তিনি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, “আমি আশা করি, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী একসাথে মিলিত হয়ে রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করবেন।
ওষুধের সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছ ন্নতা এবং চিকিৎসা কার্যক্রম আরও উন্নত করতে আমরা প্রয়োজনীয় পদক্ষে প নেব।
আমি সবসময় আপনাদের পাশে থাকব এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে সহায়তা করে যাব। আমার উপজেলার সকলের বিষয়ে চিন্তা করে অতিদ্রুত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সকে ৫০ শয্যা থেকে ১শ শয্যায় উন্নত করার চেষ্টা কর বো।
রবিবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে কনফারেন্স রুমে মতবিনি ময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক র্তা ডা. মো. আবদুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচা লক ডা. মো. ইমদাদুল হক, উপজেলা জামায়াতের নায়ে বে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়া তের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, সাংবা দিক আফজাল হোসেন চাঁদ, আবাসিক মেডিকেল অফি সার (আরএমও) ডা. মেহেদী হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুজ্জামান, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু ইউসুফ, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য সহ কারী (ফিল্ড) কামরুজ্জামান।
Bartabd24.com সব খবর সবার আগে