Breaking News

সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতীর মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে হাসপা তাল সূত্রে জানা গেছে।

মৃত্যুবরণকারী হাজতির নাম মোঃ আব্দুল আজিজ সানা (৫০)। তিনি জেলার কালিগঞ্জ উপজেলার চর যমুনা গ্রা মের ইন্তাজ আলী সানার  ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা কারাগারের এক কর্ম কর্তা জানান, দুদিন আগে আব্দুল আজিজ সানাকে এক টি চুরির ঘটনায় স্থানীয় জনতা ধরে মারপিট করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেন।

এরপর চুরি মামলায় শনিবার তাকে আদালতে পেরণ ক রে পুলিশ। আদালতের মাধ্যমে ওই দিন সাতক্ষীরা কারা গারে আসেন আব্দুল আজিজ সানা।

তার হাজতি নং ৫৫৬/২৬। রোববার সকাল নয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে ভ র্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, আইনানুযায়ী পরিবারের সদস্যদের কাছে নিহতের লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে।

About admin

Check Also

৭ দিন পর সচল বেনাপোল বন্দর,কমছে পণ্যজট

শার্শা উপজেলা প্রতিনিধিঃ দীর্ঘ ৭ দিনের বন্ধের পর আবারও সচল হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর …