Breaking News

নওগাঁ আইনজীবী সমিতির সভাপতিসহ ১২পদে বিএনপির জয়,

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরি ষদ প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনে সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বা চিত হয়েছেন। সোমবার এই নির্বাচন হয়।

ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফ লাফল ঘোষণা করেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা। নির্বাচনে সভাপতি পদে জা তীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া হো সেন-১ পেয়েছেন ১২৭ ভোট। সহ-সভাপতি দুটি পদের
একটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আসাদুজ্জামান আল আজাদ।

অন্যটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পেয়েছেন ১৭০ ভোট। সহ-সাধারণ সম্পাদক তিনটি পদের সব কটিতেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তারা হলেন, সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।

আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

তারা হলেন নুসরাত-ই আলম কেয়া, মো. তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩, সুলতান মাহমুদ রাজা, নজমুল হুদা ও আলতাফ হোসেন।

স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সদস্য পদে জয় পেয়েছেন আনোয়ার হোসেন-৪ (রানা)। ২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রতি দ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থিত আইনজীবীদের সং গঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ জন প্রা র্থীর মধ্যে জয় পেয়েছেন ১২ জন।

জামায়াত সমর্থিত আইনজীবীরা ১৫টি পদের মধ্যে আট টি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে কেউ জিততে পারেননি। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র হিসেবে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই জয় পেয়েছেন।

About admin

Check Also

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও …