Breaking News

ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে: মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া ৩ আদমদীঘি-দুপচাঁচিয়া নিয়ে গঠিত সংসদীয় আসনের নববনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন  দীর্ঘ ১৭ বছর পর সবেমাত্র আমরা  ক্ষমতায় এসেছি।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর নতুন  বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের প্রাইমারি,মাধ্যমিক থেকে শুরু করে  এমনকি প্রত্যন্ত  গ্রাম অঞ্চল থেকে যানো ভালো মানের খেলোয়াড় তৈরি  হয়ে জাতীয় পর্যায়ে খেলতে পারে সে ব্যবস্তা করার পরিকল্পনা আছে।
সোমবার সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সান্তাহার ফুটবল একাডেমির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অ তিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরোও বলেন গত ১৭ বছর যারা ক্ষমতায় ছিল তারা জাতীয় ক্রীড়া অঙ্গনকে দলীয় করন করে ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থ সম্পদ বিনিষ্ট করেছে।
সান্তাহার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ফুট বল কোচ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সংব র্ধনা অনুষ্ঠানে তিনি আরোও বলেন খেলাধুলার মানো ন্নয়নে শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বিগত সময় বিএনপি রাষ্ট্র পরিচালনার সময় বগুড়ার সান্তাহার সহ উপজেলা পর্যায়ে আধুনিক মানের অনেক স্টেডিয়ামে তৈরী করে ছিল। সেগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে।
ওইসব ষ্টেডিয়ামকে আমরা আবার সচল করে খেলাধু লার পরিবেশ ফিরিয়ে আনা হবে। অনুষ্টান শুরুর পূর্ব মুহূ র্তে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ফটবল একাডেমির উপদেষ্টা মন্ডলের সদস্য সান্তাহার পৌর বিএনপির সাবে ক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তরাঞ্চল সাংবাদিক ইউ নিয়নের সভাপতি মোঃ মনসুর আলী,সান্তাহার ফুটবল একাডেমির অর্থ সম্পাদক জাহিদ খাঁন, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা পারভিন, ক্রীড়া সম্পাদক আকাশ, হোসেন আলী, রকি, জনি, রাব্বি,অর্জন, পার্থ প্রমুখ।  #

About admin

Check Also

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও …