Related Articles
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে নি ত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে উপ জেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক শিবু দাশ বাজার মনিটরিং করেছেন।
এসময় বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে,৩ মার্চ মঙ্গলবার পুঠিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পৌ র প্রশাসক শিবু দাশ বলেন, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধর নের অভিযান অব্যাহত থাকবে।#
Bartabd24.com সব খবর সবার আগে