Related Articles
ফাতেমাতুজ জোহুরা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নী তলায় আদিবাসীদের মাঝে ২০০টি ছাগল এবং ছাগলের ঘরের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ কার্য ক্রম অনুষ্ঠিত হয়।
ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগা-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলা না হাবিবুর রহমান, পৌর শাখার আমির মোফাজ্জেল হোসেন, জামায়াত নেতা হারুনুর রশিদ প্রমুখ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে ছাগল এবং ছাগলের ঘর তৈরির উপ করণ বিতরণ করা হয়েছে বলে ডা. আশীষ কুমার দেব নাথ জানিয়েছেন।
Bartabd24.com সব খবর সবার আগে