বদরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, বরং এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা: এমপি মুহা:ইজ্জত উল্লাহর

সাতক্ষীরা প্রতিনিধি।।
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে “বদর দিবসের গুরুত্ব ও আমাদের জন্য শিক্ষণীয় দিক”শীর্ষক এক সেমিনারে
কনিবার(৭ মার্চ) বেলা ১০টায় সাতক্ষীরা শহরের মুনসি পাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শাহসুর রহমান মিল নায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা বদর যুদ্ধের তাৎ পর্য ও বর্তমান প্রেক্ষাপটে এর শিক্ষা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর সভাপতি মেহেদি হোসেনের সভা পতিত্বে ও সেক্রেটারি নুরুন নবীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামা য়াতে ইসলামির কে ন্দ্রীয় নির্বাহি পরিষদের অন্যতম সদস্য সাতক্ষীরা-১ আ সনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা-৪ আসনের এম পি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আ মীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, “বদরের যুদ্ধ কেবল একটি সামরি ক বিজয় ছিল না, বরং এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা।

মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সংঘটিত এই যুদ্ধে ঈমানের শ ক্তি ও আত্মত্যাগের মাধ্যেমে বিজয় অর্জিত হয়েছিল।

বর্তমান সময়েও আমাদের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে।”

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জামায়া তের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “বদ র ছিল ইসলামের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা
ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।

এই যুদ্ধ আমাদের শেখায় কীভাবে ঈমান, একতা ও আ ল্লাহর ওপর নির্ভরশীলতা যেকোনো কঠিন পরিস্থিতি মো কাবি লায় শক্তি দিতে পারে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তা বিদ ড. রুহুল আমিন।

তিনি বদরের শিক্ষাকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরে ব লেন, “আজকের মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বদরের সাহাবিদের মতো সাহসী, আত্মনিবেদিত ও আদর্শবান হতে হবে। সমাজে ন্যায়বিচার ও ইসলামের শাশ্বত আদর্শ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

সেমিনারের শেষে বদরের বীর শহীদদেরআত্মার মাগ ফি রাত কামনায় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও ইসলামী মূল্য বোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জা মায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও সদর উপজেলা জামা য়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …