শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার পৌরসভা সংলগ্ন চতুরিয়া গ্রামে মিথ্যা অভিযোগ দিয়ে নেকবার হোসেন বিশ্বাস নামের
এক বিএনপি কর্মীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। নিক বার বিশ্বাস জানান আমার প্রতিবেশি চতুরিয়া গ্রামের মৃত ছেরআলীর স্ত্রী লালভানু বেগমের পরিবারের সদস্যদের সাথে আমার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে সামা জিক বিরোধ চলে আসছে।তার জের ধরে লালবানু বে গম আমার বিরুদ্ধে গত ৫ই মার্চ শৈলকুপা থানায় একটি মিথ্যা নারী নিযাতন চেষ্টার অভিযোগ দিয়েছে।
যে ঘটনার সাথে আমি জড়িত না।রাজনৈতিক উদ্দেশ্য ভাবে আমাকে হয়রানি করছে। আমি প্রশাসনের নিকট এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
Bartabd24.com সব খবর সবার আগে