Breaking News

মোংলায় মৎস্যজীবীদের অধিকার, জীবিকা ও উপকূলীয় পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট):
বাগেরহাটের মোংলায় মৎস্যজীবীদের টেকসই জীবিকা নিশ্চিত করা, উপকূলীয় পরিবেশ সংরক্ষণ এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জোরদার করতে বহু অংশজ নীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২ ৬) সকালে মোংলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপ জেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল। তাই মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, নিরাপদ জীবিকা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষা করা আমাদের সম্মিলি ত দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবীদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে অবৈধ মাছ শিকার বন্ধ করতে হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাও জরুরি।
সভায় জানানো হয়, ফিশারফোক ইন্টিগ্রেশন ফর সাস টেইনেবল হ্যাবিট্যাট অ্যান্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্স ফরমেশন (FISHNET) প্রকল্পের আওতায় উপকূলীয় মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্ত বায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরণ ফিশনেট প্রকল্পের টেকনিক্যাল অফিসার (অ্যাডভোকেসি) মোঃ মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তরণ ফিশ নেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোখলেসুর রহমান কামাল।
তিনি তার বক্তব্যে বলেন, উপকূলীয় মৎস্যজীবীদের অধি কার রক্ষা, তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ফিশনেট প্রকল্প কাজ করে যাচ্ছে। এ ধরনের প্লাটফর্ম সভার মাধ্যমে বিভিন্ন পক্ষের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়, যা ভবি ষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা উত্তরণ, সহযো গিতায় রয়েছে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যা শনাল ডেভেলপমেন্ট। এছাড়া আন্তর্জাতিক সংস্থা অ্যাক শন এগেইনস্ট হাঙ্গার (Action Against Hunger /Actio n Contre la Faim), সিএনআরএস (CNRS), শেরি এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টারসহ বিভিন্ন সংগঠন এ কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূ লীয় অঞ্চলের মৎস্যজীবীরা নানা সংকটের মুখোমুখি হচ্ছেন।
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন এবং মাছের উৎপাদন কমে যাওয়ায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় মৎস্যজীবী প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা জানান, নিরাপদে মাছ ধরা, দুর্যোগের সময় আশ্রয় সুবিধা, সহজ শর্তে ঋণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে উপকূলের মৎস্যজীবীরা আরও স্বাবলম্বী হতে পারবেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতি নিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবী সংগঠনের সদ স্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মৎস্যজীবীদের টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।#

About admin

Check Also

৭ দিন পর সচল বেনাপোল বন্দর,কমছে পণ্যজট

শার্শা উপজেলা প্রতিনিধিঃ দীর্ঘ ৭ দিনের বন্ধের পর আবারও সচল হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর …