Breaking News
Oplus_16908288

নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি, 

 শার্শা ( যশোর) প্রতিনিধি যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় একশ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় চালুহচ্ছে।
হাটটি পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা।
প্রস্তুতিকালের সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, প্রায় একশ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূ র্ণ বাণিজ্যকেন্দ্র ছিল।
কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম-রাহাজানির কারণে এই হাটটি বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীদের স্বার্থ এবং এলাকার ঐতিহ্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে নাভারণ পশু হাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনশাআল্লাহ আগামীকাল বুধবার থেকে হাটটি আনুষ্ঠানি কভাবে চালু করা হবে।
হাট সূত্রে জানা গেছে, হাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়া লদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারি দের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নেওয়া হবে।
এছাড়া ছাগলের ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশুহাটে আগত ক্রেতা-বিক্রেতা দের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের জন্য থাকার ব্যবস্থা এবং যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনের সুবিধাও রাখা হবে।
নাভারণ পশুহাট পুনরায় চালুর মাধ্যমে এলাকার পুরোনো ঐতিহ্য ফিরে আসবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসা রে নতুন গতি সঞ্চার হবে।
অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমি কদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত

About admin

Check Also

শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আ পন হোসেন (১৬)ও মিলন হোসেন(১৯) নামে …