তানোরে পৃথক ঘটনায় দু’জনের আত্মহত্যা 

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে পৃথক ঘটনায় দুই জনের আত্মহত্যা। তাদের মধ্যে উপজেলার কুন্দাইনন গ্রামে  স্ত্রী ছেড়ে যাও য়ার পর মানসিক অশান্তির জেরে রাহিম মোল্লা (২১) নামের এক যুবক ও অপরজন তানোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া মহল্লার সাইদুল রহমানের স্ত্রী রওশনারা (৪৫) পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার পাঁচ ন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন গ্রামে নিজ বাড়িতে ও তানোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া মহ ল্লায় এ ঘটনা ঘটে।
নিহত রাহিম মোল্লা কুন্দাইন গ্রামের সিদ্দিকের পুত্র। স্থানী য় সূত্রে জানা যায়, সকালে বাড়ির একটি কক্ষে তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারে র সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানান, রাহিম মোল্লার প্রথম স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে প্রায় দেড় মাস আগে দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধার ণা করা হচ্ছে।
এছাড়াও তানোর পৌর সদরের মোল্লাপাড়া মহল্লার সাই দুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রওশ নারা বিকেলে নিজ ঘরের শয়নকক্ষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ন।
এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থে কে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অ পমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …