ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার  মার্কেটগুলো

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার বিভিন্ন মা র্কেট ও দোকানপাট।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতা দের ভিড়ে সরগরম হয়ে উঠছে এলাকার বাজারগুলো। নতুন পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
গড়েয়ার ব্যবসায়ীরা টুটুল আহমেদ  জানান, ঈদ উপল ক্ষে বিক্রি আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক কিনতে মানুষজন ছুটে আসছেন চৌরাস্তার মা র্কেটগুলোতে।
ক্রেতারা বলছেন, ঈদকে আনন্দমুখর করতে সাধ্যমতো কেনাকাটা করছেন তারা। শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে।
ব্যবসায়ীদের আশা, ঈদের আগের কয়েকদিনে বিক্রি আরও বাড়বে। তাই ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে অনেক দোকান গভীর রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …