Related Articles
শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্বোধনের মধ্য দিয়েপুনরায় চালু করা হয়েছে হাটটি।
পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে আনু ষ্ঠানিকভাবে হাটের উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপ জেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় তিনি বলেন, প্রায় একশ বছরের পুরোনো না ভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল।
কিন্তু নানা অনিয়ম ও সমস্যার কারণে হাটটি দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যবসায়ীদের স্বার্থ ও এলাকার ঐতিহ্য রক্ষায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে হাটটি পুনরায় চালুর উদ্যোগ নেও য়া হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে আজ বুধবার থেকে হাট টি আনুষ্ঠানিকভাবে চালু হলো।
হাট সূত্রে জানা গেছে, পশুহাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেত য়ালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপা রিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছাগল বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নেওয়া হবে।স্থানীয়দের আশা, নাভারণের এই ঐতিহ্যবাহী পশুহাট পুনরায় চালু হওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্য যেমন চাঙ্গা হবে, তেমনি ফিরে আসবে দীর্ঘদিনের হারানো ঐতিহ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহি দ বলেন, দীর্ঘ দিন নাভারণ পশু হাটটি বন্ধ থাকার পরে ইজারার মাধ্যমে চালু হল। আশা করি আইন শৃঙ্খলা মেনে হাটটি পরিচালিত হবে।
Bartabd24.com সব খবর সবার আগে