ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমিসংক্রান্ত বিরো ধের জেরে দুই বিবাদী জেলহাজতে থাকার সুযোগে বি তর্কিত জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অ ভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই ভাইয়ের বিরু দ্ধে।
একাধিক মামলা চলমান থাকা সত্ত্বেও এসব তোয়াক্কা না করে তারা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শৈলকু পা উপজেলার মহেশপুর মন্ডলপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত জাফর ইকবালের ছে লে শাহ আলম সাগর ও সবুজ হোসেনসহ তাদের পরিবা রের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আস ছে।
এ বিরোধের জেরে আনোয়ারুল ইসলাম তাদের কাছে
চাঁদা দাবি ও সন্ত্রাসী কর্মকা- চালানোর অভিযোগ আ নেন।
পরে আনোয়ারুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নংÑশৈল: দ্রুত, সি, আর-৫২/২৫)। মামলার প্রেক্ষিতে পুলিশ শাহ আলম সাগর ও সবুজ হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
অভিযোগ রয়েছে, তারা জেলহাজতে থাকার সুযোগে তাদের সহযোগীরা বিরোধপূর্ণ ওই জমি দখল করে সেখা নে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগীরা শৈলকুপা থানায় একাধিক লিখি ত অভিযোগ দিলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন
তারা।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমা য়ুন কবির মোল্লা বলেন,জমিসংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেখানে কোনো ধরনের
নির্মাণকাজ করার সুযোগ নেই।
এ ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরু দ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Bartabd24.com সব খবর সবার আগে