Breaking News

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহআহত ২০, বাড়ীঘর ভাংচুর

মফিজুল ইসলাম শৈলকূপা (ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে রক্তক্ষয়ী  সংঘর্ষে  উভয়  গ্রুপের  ২০ জন গুরুতর ভাবে  আহত হয়েছে।  এছাড়াও ৮/১০ টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া গ্রা মের মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারী নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলা মের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে উভয় গ্রুপের  লোকজন ঢাল, সড়কি,রামদাও দেশীয় অস্ত্র  নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে  নারীসহ উভয় গ্রুপের ২০ জন গুরুতর ভাবে আহত হয়।
স্থানীয়রা আহত ব্যক্তিদের  উদ্ধার করে চিকিৎসার জন্য  শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে স্থানীয় কবির নামের এক ব্যক্তি জা নান মস জিদের কমিটি নিয়ে গ্রামটিতে বেশ কিছু দিন ধরে উত্তে জনা চলে আসছিল।
তার জের ধরে (আজ) বৃহস্পতিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে  এব্যাপারে শৈ লকুপা থানার ভারপ্রাপ্ত কর্মক র্তা হুমায়ুন কবির মোল্লা জা নান, জালিয়াপাড়া গ্রামে মারামারির সংবাদশুনে সেখানে অতিরিক্ত পুলিশ মো তায়েন করা হয়েছে।
লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …